উপকরনঃ
- ইনস্ট্যান্ট নুডুলস ১/২ প্যাকেট
- সিদ্ধ আলু কুঁচি ২টি
- ময়দা ১কাপ
- ডিম ১টি
- গোলমরিচ গুড়ো ১/৪ চা চামচ
- পেয়াজ কুঁচি ১/২ কাপ
- কাঁচা মরিচ ২টি
- সয়াসস ১/৪ চা চামচ
- লবণ স্বাদমত
- তেল ভাজার জন্য
প্রথমে নুডুলসগুলো গরম পানিতে ভেজাতে হবে। তারপর অপর একটি পাত্রে ময়দা, ডিম, গোলমরিচ, পেয়াজ, কাঁচামরিচ,লবন দিয়ে ভালভাবে মাখতে হবে।এরপর এতে সিদ্ধ আলু কুঁচি ও সয়াসস মেশাতে হবে। এতে নুডুলসগুলো দিয়ে,পাকোড়ার আকারে অল্প তেলে বাদামি করে ভেজে নিতে হবে।
