Sunday, May 26, 2013

নুডুলস পাকোড়া

 উপকরনঃ

  1. ইনস্ট্যান্ট নুডুলস ১/২ প্যাকেট
  2. সিদ্ধ আলু কুঁচি ২টি
  3. ময়দা ১কাপ
  4. ডিম ১টি
  5. গোলমরিচ গুড়ো ১/৪ চা চামচ
  6. পেয়াজ কুঁচি ১/২ কাপ
  7. কাঁচা মরিচ ২টি
  8. সয়াসস ১/৪ চা চামচ
  9. লবণ স্বাদমত
  10. তেল ভাজার জন্য
প্রণালীঃ

     প্রথমে  নুডুলসগুলো গরম পানিতে ভেজাতে হবে। তারপর অপর একটি পাত্রে ময়দা, ডিম, গোলমরিচ, পেয়াজ, কাঁচামরিচ,লবন দিয়ে ভালভাবে মাখতে হবে।এরপর এতে সিদ্ধ আলু কুঁচি ও সয়াসস মেশাতে হবে। এতে নুডুলসগুলো দিয়ে,পাকোড়ার আকারে অল্প তেলে বাদামি করে ভেজে নিতে হবে।



No comments:

Post a Comment