Saturday, March 30, 2013

গরমের প্রশান্তি

বাড়িতে যদি ফল দিয়ে এমন কিছু বানানো যায়, যাতে শীতল হওয়াও গেল আবার ফলের স্বাদে ডুবে যাওয়াও হল! দু’কূল রাখতে বাড়িতেই সহজে তৈরি করা যায় এমন কয়েকটি ফলের শরবত বানানোর পদ্ধতি
আনারসের শরবত:
উপকরণ:
আনারস ১টি (বড়), ব্রাউন সুগার আধা কাপ, চিনি বা চিনির সিরা ২ টেবিল চামচ, বরফ কুচি পছন্দমতো। 
প্রস্তুত প্রণালী;
প্রথম পর্যায়- আনারস কুচিয়ে ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে ব্রাউন সুগার ও পানি দিন। যতটুকু আনারস ততটুকুই পানি দিতে হবে। এরপর ব্লেন্ড করুন এক থেকে দেড় মিনিট।দ্বিতীয় পর্যায়- কিছু আনারস টুকরো করে পাত্রে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আনারসের শরবত।





বাঙ্গির শরবত:
উপকরণ:

বাঙ্গির টুকরো করে কাটা ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বরফ টুকরো পরিমাণমতো, 
লবণ এক চিমটি।
প্রস্তুত প্রণালী;
বাঙ্গি কুচি কুচি করে টুকরো করুন। বড় বাটিতে বাঙ্গির সঙ্গে চিনি মিশিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। লেবুর রস ও বরফ মিশিয়ে রাখুন আরও কিছুক্ষণ। বাঙ্গি থেকে পানি বের হয়ে শরবত হবে। এটা ছেকে ঢেলে নিন গ্লাসে। এরপর লবণ ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।



তেঁতুলের শরবত:
উপকরণ

পাকা তেঁতুল এক কাপের চারভাগের এক ভাগ, ঠান্ডা পানি ৩ কাপ, আখের গুড় ১ কাপ।
প্রস্তুত প্রণালী;
আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে মোটা চালনি দিয়ে ছেঁকে নিন। এরপর দেড় কাপ পানিতে গুড় গুলে মিহি কাপড় দিয়ে ছাকুন। গুড় ও তেঁতুল একসঙ্গে মেশান। বাকি পানি দিয়ে মিশিয়ে পরিবেশন করুন। কিছুসময় ফ্রিজে রেখে দিয়ে পরিবেশন করলে ভাল হবে।  



তরমুজের শরবত:
উপকরণ:

তিনকোনা করে কাটা তরমুজ ২ কাপ, ঠান্ডা পানি ১ কাপ, লেবুর রস ৩ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, বরফ কুচি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী;
বরফ কুচি ছাড়া উপরের সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি, তরমুজ কুচি ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Friday, March 29, 2013

Stylish Egg


সয়া নাগেটস্ কারি উইথ টমেটো

উপকরনঃ
  1. সয়া নাগেটস ২কাপ সিদ্ধ
  2. টমেটোকুচি ১কাপ
  3. আদাবাটা ১/২ চা চামচ
  4. পেঁয়াজবাটা ১/২ চা চামচ
  5. রসুনবাটা ১/২ চা চামচ
  6. পেঁয়াজ কুচি ১কাপ
  7. মরিচ গুড়ো স্বাদমতো
  8. কাঁচামরিচ ২/৩ টি
  9. লবন
  10. চিনি
  11. টক দই ৪চামচ
  12. তেজপাতা 
  13. লবঙ্গ

প্রনালিঃ

প্রথমে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এতে আদাবাটা, রসুনবাটা, পেয়াজবাটা দিয়ে কষাতে হবে। এতে লবন ও টমেটোকুচি দিয়ে নাড়তে হবে। তারপর মরিচ গুড়ো মিশিয়ে সয়া নাগেটস গুলো ঢেলে  কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।এরপর  টকদই,চিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে আবার নাড়তে হবে। ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে একটু রেখে নামিয়ে নিতে হবে।

চিকেন ললিপপ

উপকরনঃ
  1. চিকেন হাড় ছাড়া  আধাকাপ
  2. ডিম ২টি
  3. ময়দা আধাকাপ
  4. বিস্কুটের গুড়ো ১/২কাপ
  5. মরিচ গুড়ো ১/৪চা চামচ
  6. গোল মরিচ গুড়ো ১/৪চা চামচ
  7. বিট লবন সামান্য
  8. সয়াসস ১চা চামচ
  9. লবন স্বাদমতো
  10. তেল ভাজার জন্য   

প্রনালিঃ

মাংসগুলো ছোট ছোট টুকরো করে এতে মরিচ গুড়ো, গোল মরিচ গুড়ো,সয়া সস, বিট লবন ও ডিম দিয়ে ভালভাবে মাখাতে হবে।এরপর এতে ময়দা দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। প্রয়োজনে সামান্য পানি দেয়া যেতে পারে। তারপর ছোট ছোট বল বানিয়ে বিস্কুটের গুড়ায়ে গড়িয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে।

Sunday, March 24, 2013

চকলেট প্যান কেক

উপকরনঃ
  1. ময়দা ১কাপ
  2. ডিম  ১টি
  3. চিনি স্বাদমতো
  4. বেকিং পাউডার আধ চা চামচ
  5. কোকো  পাউডার ১ চা চামচ
  6. তেল সামান্য

প্রনালিঃ

প্রথমে সব উপকরন একসাথে মিশাতে হবে। তারপর এতে সামান্য পানি দিয়ে যাতে খুব ঘন না হয়, এমনভাবে মিশ্রণ  তৈরি করতে হবে। এরপর ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে, তাতে বড় চামচের এক চামচ মিশ্রণ দিয়ে ঢেকে দিতে হবে। ৩মিনিট পর ঢাকনা তুলে উল্টে দিয়ে তুলে ফেললেই তৈরি সুস্বাদু চকলেট প্যান কেক।

ফ্রেঞ্চ ফ্রাই

উপকরনঃ
  1. আলু লম্বা ফালি করে কাটা
  2. মরিচ গুড়ো স্বাদমতো
  3. হলুদ গুড়ো সামান্য
  4. গোল মরিচ গুড়ো 
  5. ময়দা আধা কাপ
  6. লবন পরিমান মতো
  7. তেল    

 প্রনালিঃ 

প্রথমে আলুগুলোকে মরিচ গুড়ো,হলুদ গুড়ো, গোল মরিচ ও লবন দিয়ে ভালভাবে মিশাতে হবে। তারপর ১৫মিনিট রেখে দিতে হবে। এরপর শুকনো ময়দা এ গড়িয়ে নিয়ে ডুবোতেলে ভাজলেই তৈরি মজাদার ফ্রেঞ্চ ফ্রাই।