উপকরনঃ
প্রনালিঃ
- সয়া নাগেটস ২কাপ সিদ্ধ
- টমেটোকুচি ১কাপ
- আদাবাটা ১/২ চা চামচ
- পেঁয়াজবাটা ১/২ চা চামচ
- রসুনবাটা ১/২ চা চামচ
- পেঁয়াজ কুচি ১কাপ
- মরিচ গুড়ো স্বাদমতো
- কাঁচামরিচ ২/৩ টি
- লবন
- চিনি
- টক দই ৪চামচ
- তেজপাতা
- লবঙ্গ
প্রনালিঃ
প্রথমে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এতে আদাবাটা, রসুনবাটা, পেয়াজবাটা দিয়ে কষাতে হবে। এতে লবন ও টমেটোকুচি দিয়ে নাড়তে হবে। তারপর মরিচ গুড়ো মিশিয়ে সয়া নাগেটস গুলো ঢেলে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।এরপর টকদই,চিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে আবার নাড়তে হবে। ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে একটু রেখে নামিয়ে নিতে হবে।

No comments:
Post a Comment